মালদা

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরন গাজোলে

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে গাজোল পশু হাসপাতাল চত্বরে মুরগির বাচ্চা বিতরন করা হয় মহিলাদের মধ্যে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষে এই মুরগির বাচ্চা বিতরন করা হয় বলে জানা যায়। গাজোল ব্লকে ১৬০০ স্বনির্ভর দলের মহিলাকে ১০ টি করে বাচ্চা দেওয়া হবে বলে জানা যায়। উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিলন দাস, মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক তাপস মণ্ডল, গাজোল ব্লক প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক সৌরভ বাবু সহ বিভিন্ন আধিকারিক ও কর্মচারীবৃন্দ। 

        মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিলন দাস জানান, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে গাজোল ব্লক প্রাণী সম্পদ বিকাশের সহযোগিতায় স্বনির্ভর দলের মহিলাদের মুরগির বাচ্চা বিতরন করা হয়। কিছু বাচ্চাগুলি প্রচণ্ড ছোট যার ফলে বাচ্চা সাপ্লায়ের পরে মারা যাচ্ছে। তাই তিনি বলেন যা কথা হয়েছিলো যে ২৮ দিনের বাচ্চা দেওয়া হবে সেটাই যেন দেওয়া হয় তা নিয়ে তিনি উচ্চপদস্থ কর্তাদের জানাবেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/P9UchlLm9-M